IET অ্যালামনাই

IET অ্যালামনাই ডাইরেক্টরি

ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (IET) সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব অ্যাপ — বন্ধু আর সহপাঠীদের খুঁজে পাওয়া, যোগাযোগ, রক্তদাতা খোঁজা আর সংগঠনের নোটিশ, এক জায়গায়।

অ্যাপটি এখন পরীক্ষামূলকভাবে চলছে। শিগগিরই Google Play-তে আসবে।

শুধু Android। লগইন করতে সংগঠনের তালিকায় থাকা মোবাইল নম্বর বা নিজের ইমেইল লাগবে; তালিকায় না থাকলে অ্যাপ থেকেই নতুন মেম্বার হিসেবে আবেদন করা যায়।

ডাইরেক্টরির কোনো তথ্য এই ওয়েবসাইটে দেখা যায় না — শুধু অ্যাপে, লগইন করার পর। কে কী দেখবেন তা প্রত্যেক মেম্বার নিজে ঠিক করেন।