IET অ্যালামনাই

প্রাইভেসি পলিসি

IET অ্যালামনাই ডাইরেক্টরি অ্যাপ · সর্বশেষ হালনাগাদ 12-09-2026

১. কারা, কী জন্য

এই অ্যাপটি চালায় ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (IET) সরকারি উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন। এটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত (প্রাইভেট) ডাইরেক্টরি — সদস্যরা একে অপরকে খুঁজে পান, যোগাযোগ করেন, রক্তদাতা খোঁজেন আর সংগঠনের নোটিশ পান। ডাইরেক্টরি শুধু অ্যাপে, লগইন করার পর দেখা যায়; কোনো ওয়েবসাইটে বা সার্চ ইঞ্জিনে নয়।

২. কোন তথ্য থাকে

৩. কে কী দেখেন

৪. নিরাপত্তা

লগইন হয় মোবাইল বা ইমেইলে পাঠানো এককালীন কোড দিয়ে; একটি অ্যাকাউন্ট একটি ফোনেই চলে। ফোনে লগইনের তথ্য এনক্রিপ্ট করে রাখা হয়, আর অ্যাপে স্ক্রিনশট নেওয়া বন্ধ। সার্ভারের সাথে সব যোগাযোগ HTTPS-এ; ছবি ও তথ্য সরাসরি ইন্টারনেট থেকে পাওয়া যায় না। প্রতি রাতে ডাটাবেসের ব্যাকআপ হয়, ১৪ দিনেরগুলো রাখা থাকে।

৫. রেকর্ড (লগ)

অ্যাডমিনদের প্রতিটা কাজ আর তথ্যের প্রতিটা পরিবর্তন (আগে কী ছিল, পরে কী হলো) এমনভাবে রেকর্ড করা হয় যাতে পরে কেউ বদলাতে না পারেন। কোন সদস্য কার প্রোফাইল দেখলেন বা কী খুঁজলেন তা রেকর্ড করা হয় না। লগইন ও কোড চাওয়ার চেষ্টার রেকর্ড ৯০ দিন পর নিজে থেকে মুছে যায়।

৬. যেসব সেবা ব্যবহার হয়

৭. অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাপের "আমি" পাতা থেকে, অথবা এই ওয়েব ফর্ম থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ দিতে পারেন। অনুরোধ দিলেই ডাইরেক্টরিতে আপনাকে আর দেখা যায় না এবং সব ফোন থেকে লগআউট হয়ে যান। সুপার অ্যাডমিনের অনুমোদনের পর অ্যাকাউন্ট বন্ধ হয়।

অ্যাকাউন্ট বন্ধের পরও সংগঠনের রেকর্ডে আপনার তথ্য থেকে যায়, যা শুধু অ্যাডমিনরা দেখতে পারেন — অন্য কোনো সদস্য নয়। কারণ: এটা পুরনো শিক্ষার্থী ও বন্ধুদের তালিকা, তাই পরে কেউ একই নাম ও ব্যাচ দিয়ে অন্য নম্বরে রেজিস্ট্রেশন করতে চাইলে অ্যাডমিন যেন আগের রেকর্ড দেখে বুঝতে পারেন পরিচয়টি সঠিক কিনা — এভাবে ভুয়া রেজিস্ট্রেশন ঠেকানো হয়। পরে চাইলে আবার আবেদন করে যুক্ত হতে পারবেন।

৮. আপনার অধিকার

অ্যাপে নিজের তথ্য দেখতে ও বদলাতে পারেন (নাম, মোবাইল, ইমেইল, ছবি, SSC সাল ও গ্রুপের বদল অ্যাডমিনের যাচাইয়ের পর কার্যকর হয়), কে কী দেখবেন তা বদলাতে পারেন, আর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ দিতে পারেন। কোনো তথ্য ভুল দেখলে অ্যাপ থেকেই জানাতে পারেন।

৯. ১৮ বছরের কম বয়সী সদস্য

অ্যাপটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যাঁরা SSC পাস করেছেন। সাম্প্রতিক ব্যাচের কিছু সদস্যের বয়স ১৮-এর কম হতে পারে। তাঁরা সংগঠনের অনুষ্ঠানে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তাই অন্যদের মতোই অ্যাপ ব্যবহার করতে পারেন। তাঁদের কাছ থেকে বাড়তি কোনো তথ্য নেওয়া হয় না। তাঁরাও নিজের মোবাইল, ইমেইল, জন্মতারিখ আর ঠিকানা কে দেখবেন তা ঠিক করতে পারেন, চাইলে "কেউ না"। অভিভাবক কোনো তথ্য সরাতে চাইলে অ্যাপের "সাহায্য চাই" বা নিচের ইমেইলে জানালে সরানো হবে। অ্যাপটি ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নয়।

১০. এই পলিসির পরিবর্তন

পলিসি বদলালে এই পাতায় তারিখসহ হালনাগাদ হবে, আর বড় পরিবর্তন অ্যাপের নোটিশে জানানো হবে।

১১. যোগাযোগ

প্রশ্ন বা অনুরোধ: adv.hasib@gmail.com

In English (summary)

The IET Alumni Directory is a private Android app run by the alumni of Islamic Educational Trust (IET) Govt. High School, Narayanganj, so that former students can find and contact each other, find blood donors and receive notices. The directory is visible only inside the app after login, never on the web or in search engines.

Data: name, mobile number, email, SSC year, group, profession, designation, office, blood group, date of birth, district, country and photo from the association's earlier event registration list, plus what members add in the app (addresses, education, last donation date, a new photo, visibility choices). For security: an identifier of the phone used to log in, app version, notification token, and login/code attempts (time, IP address, result), which are deleted after 90 days. The app does not read contacts, location or other files.

Who sees what: until a member logs in and consents, others see only their name and batch. After consent, each member chooses who sees their mobile, email, date of birth and addresses (everyone, own batch, nobody). Batch committee admins can see the mobile numbers of not-yet-joined members of their own batch to invite them; every such view is logged. Data is never sold or shared beyond these purposes.

Logs: every admin action and every data change is recorded in a tamper-evident log. Profile views and searches are not recorded.

Services: an SMS gateway in Bangladesh and email for login codes; Google Firebase Cloud Messaging for notifications; Google AdMob for small banner ads if ads are turned on in future (currently off), which may use the Advertising ID; hosting in Bangladesh.

Account deletion: from the app (Me → Delete account) or this web form. The member is hidden from the directory and signed out immediately; after review the account is closed. The record is kept and visible to admins only, so that a later registration under the same name and batch with a different number can be checked against it and fake registrations prevented.

Members under 18: the app is for alumni who have passed the SSC exam; some members of recent batches may be under 18. They registered with their own mobile number at the association's event and use the app like everyone else; no extra data is collected from them, and they too choose who sees their contact details (including "nobody"). A parent or guardian can ask for any detail to be removed through "Need help" in the app or the contact email. The app is not meant for children under 13.

Contact: adv.hasib@gmail.com